সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে থাকবে সরকার। সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে পাগলাপীরে পৌঁছান তিনি। এ সময় সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়।















