Home সর্বশেষ সংবাদ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম বৈঠক; আসন বণ্টন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে হতে পারে আলোচনা

0
9
২০ জুলাই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, বৈঠকে তা গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। এছাড়া যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

সূত্রটি আরও জানায়, বৈঠকে শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শোনা হবে। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here