Home রাজনীতি এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং উপ-কমিটি গঠন, আহ্বায়ক সারোয়ার তুষার

এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং উপ-কমিটি গঠন, আহ্বায়ক সারোয়ার তুষার

গণমাধ্যম, ডিজিটাল যোগাযোগ ও ব্র্যান্ডিং কার্যক্রম জোরদারে ৯ সদস্যের উপ-কমিটির অনুমোদন

0
23
এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং উপ-কমিটি গঠন, আহ্বায়ক সারোয়ার তুষার

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং-বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষারকে আহ্বায়ক করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও সুসংহত, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।

উপ-কমিটিতে যারা আছেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সারোয়ার তুষার

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—

  • তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং)
  • জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া)
  • ইয়াসির আরাফাত (ইলেক্ট্রনিক মিডিয়া)
  • মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া)
  • আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন)
  • শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া)
  • আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং)
  • যাবের বিন নূর ঐশী আলম পৃথ্বী (দপ্তর ও আর্কাইভ)
  • সজীব ওয়াফি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই উপ-কমিটি এনসিপির গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here