Home জাতীয় ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর...

৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন আটক

0
35
৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন আটক

৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন আটক

নিজস্ব প্রতিবেদক, বিডি ভিউজ বাংলা: প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবি পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাকে আটকের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে, কীভাবে তার অবস্থান শনাক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়। তাদের মধ্যে কয়েকজনের দণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here