Home খেলাধুলা সেমিফাইনালে উঠেও সন্তুষ্ট নন স্কালোনি, ‘ভাগ্যের সহায়তাও পেয়েছি’

সেমিফাইনালে উঠেও সন্তুষ্ট নন স্কালোনি, ‘ভাগ্যের সহায়তাও পেয়েছি’

0
2
সেমিফাইনালে উঠেও সন্তুষ্ট নন স্কালোনি, ‘ভাগ্যের সহায়তাও পেয়েছি’
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ছবি: এপি

স্পোর্টস ডেস্ক | বিডি ভিউজ বাংলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, দলের আরও উন্নতির সুযোগ রয়েছে এবং ম্যাচে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ ছিল না।

তিনি বলেন, “আমরা ভুগেছি। আমরা জানতাম তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী একটি দল। তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। সত্যি বলতে, আজ একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় আমরা কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছি।”

স্কালোনি আরও বলেন, “আমাদের দলকে এখনও আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দল যা করেছে, তা সত্যিই ঐতিহাসিক।”

কোয়ার্টার ফাইনালের পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান গড়ে তুলতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় আসে ভিএআরের সিদ্ধান্তে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দলে পরিণত হওয়া সুইসদের বিপক্ষে সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে তিন গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এর আগে নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষেও নাটকীয় লড়াইয়ের পর জয় তুলে নিয়েছিল স্কালোনির শিষ্যরা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে দুই দলের শেষ চারের লড়াই।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার ডালাসে মুখোমুখি হবে ফ্রান্সস্পেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here