Home আন্তর্জাতিক ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেও বিমসটেক নিরাপত্তা বৈঠকে যোগ দেবে বাংলাদেশ

ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেও বিমসটেক নিরাপত্তা বৈঠকে যোগ দেবে বাংলাদেশ

১৬ জুলাই নয়াদিল্লিতে বৈঠক; বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামসুল ইসলাম

0
20
ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেও বিমসটেক নিরাপত্তা বৈঠকে যোগ দেবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং কূটনৈতিক মাধ্যমে ভারত সরকারকে প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।

বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের (BIMSTEC) সভাপতি দেশ। ফলে এ ধরনের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠকে অংশগ্রহণ করা বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার অংশ।

তারা জানান, বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে।

ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, সম্প্রতি ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যাকে বাংলাদেশ সন্তোষজনক মনে করেনি এবং তা প্রত্যাখ্যান করেছে।

তবে আসন্ন সফরের সময় আয়োজক দেশ ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করে কি না, সে বিষয়টি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ

কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলের সফর উপলক্ষে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টি ভারত সরকারকে অবহিত করা হয়েছে।

তাদের ভাষ্য, এই সফরে ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চপর্যায়ের সফর এবং অন্যান্য আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here