Home খেলাধুলা ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ: ইতিহাস নয়, ফুটবলে মনোযোগ চান স্কালোনি

ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ: ইতিহাস নয়, ফুটবলে মনোযোগ চান স্কালোনি

0
8
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ: ইতিহাস নয়, ফুটবলে মনোযোগ চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক | বিডি ভিউজ বাংলা | দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে এবং ২১ বছর পর আন্তর্জাতিক ফুটবলে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আগামী ১৬ জুলাই (বাংলাদেশ সময় ভোর ১টা) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।

ম্যাচকে ঘিরে ১৯৬৬ বিশ্বকাপের বিতর্কিত গোল, ১৯৮২ সালের ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধ, ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং দুই দেশের দীর্ঘদিনের বৈরিতার প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে।

তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি এসব ইতিহাসকে পাশে রেখে কেবল ফুটবলে মনোযোগ দিতে চান। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর তিনি বলেন, “এটা স্রেফ একটা ফুটবল ম্যাচ। মাঠের বাইরের কোনো বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যাদের কোচের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”

আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেসও বলেন, ম্যাচটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তারা অবগত হলেও মাঠে সেটির কোনো প্রভাব রাখতে চান না। তাঁর ভাষায়, “এটা বিশ্বকাপের সেমিফাইনাল। এই ম্যাচ খেলাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়াই লক্ষ্য।”

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, ইতিহাসের ভার পেছনে ফেলে কে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here