Home জাতীয় বিমান বাংলাদেশর ঢাকা-টরন্টো ফ্লাইটে হাম আক্রান্ত যাত্রী শনাক্ত, সতর্কতা জারি কানাডায়

বিমান বাংলাদেশর ঢাকা-টরন্টো ফ্লাইটে হাম আক্রান্ত যাত্রী শনাক্ত, সতর্কতা জারি কানাডায়

0
24
বিমান বাংলাদেশর ঢাকা-টরন্টো ফ্লাইটে হাম আক্রান্ত যাত্রী শনাক্ত, সতর্কতা জারি কানাডায়

কানাডার অন্টারিও প্রদেশের পিল পাবলিক হেলথ ৭ জুলাই ঢাকা থেকে রোম হয়ে টরন্টোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটে ভ্রমণকারী এক নিশ্চিত হাম (Measles) আক্রান্ত রোগীর তথ্য জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ওই ফ্লাইটের যাত্রী এবং টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দিষ্ট সময়ে অবস্থানকারীরা ভাইরাসের সংস্পর্শে এসে থাকতে পারেন। সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের টিকাদান রেকর্ড যাচাই, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এ বিষয়ে এখনো তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here