জাতীয় নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪১ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬৩ জন, গুলশানে ৫১ জন, উত্তরা বিভাগে ৬০ জন, গোয়েন্দা বিভাগে ৭ জন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
অভিযানের সময় ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা ও ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: ডিএমপির বরাতে দৈনিক ইত্তেফাক















