Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের মেয়াদ বাড়াচ্ছেন হেগসেথ

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের মেয়াদ বাড়াচ্ছেন হেগসেথ

0
2
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের মেয়াদ বাড়াচ্ছেন হেগসেথ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক বিকল্প প্রস্তুত রাখার সুযোগ দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে স্বল্পমেয়াদি এবং দ্রুত শেষ করার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান শুরু হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা, ১৯টি যুদ্ধজাহাজ, ফাইটার স্কোয়াড্রন, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার মোতায়েন রয়েছে।

মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েনের মেয়াদ ৯ মাস থেকে বাড়িয়ে ১২ মাস এবং ক্ষেত্রবিশেষে এক বছরেরও বেশি করা হয়েছে। এতে মার্কিন সেনা ও তাদের পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন

ট্রাম্প প্রশাসন সামরিক অভিযানের পাশাপাশি অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে এসে আলোচনার টেবিলে আনতে চাইছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পতনের মুখে ইরান ‘অবশ্যম্ভাবী পরিণতির’ দিকে এগিয়ে যাচ্ছে।

সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধের বিস্তারের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সহযোগীদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্বাচনকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না।

বুধবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো সময় পুনরায় হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। মার্কিন নজরদারি এড়িয়ে ইরান কোনো পদক্ষেপ নিতে পারছে না বলেও দাবি করেন তিনি।

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার ঘোষণা

সামরিক চাপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে তেহরানের বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here