Home জাতীয় ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে জাদুঘর; জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
34
৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উদ্বোধনের দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়া উচিত। কিছু কাজ অসম্পূর্ণ থাকলেও এটি এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত করা যেতে পারে। পরবর্তীতে প্রয়োজনীয় সংস্কার ও অন্যান্য কাজ চলমান রাখা সম্ভব বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাদুঘরটি উদ্বোধন করলে এবং আমন্ত্রণ জানালে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here