Home জাতীয় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট...

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে

0
5
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, একই মামলার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। সে সময়ের বিচারিক পর্যবেক্ষণ (ফাইন্ডিংস) রয়েছে। জেনারেল কোর্ট মার্শাল সেই ফাইন্ডিংস বিবেচনায় নিয়ে তার বিচার সম্পন্ন করবে। একই মামলায় আগে যারা দণ্ডিত হয়েছেন বা যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের রায়ের বিষয়গুলোও আদালতের বিবেচনায় আসতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু একই মামলার সহ-আসামিদের বিচার সেনা আইনের আওতায় হয়েছে, তাই মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধেও সেনাবাহিনী তাদের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সূত্র: সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য, পিলখানা, ঢাকা
তারিখ: ২০ জুলাই ২০২৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here