স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগের দিন সোমবার ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৭২ জন হাসপাতালে ভর্তি হন।
চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে মোট ৫ হাজার ৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম)।









