Home জাতীয় বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ

0
2
বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

বাংলাদেশ পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও নিবন্ধন না পাওয়ায় বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানিতে দলটির পক্ষে ছিলেন চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী গরীব নেওয়াজ মোহাম্মদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সেলিম মিয়া।

দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন জানান, বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে নির্বাচন কমিশনের কাছে দলটির নিবন্ধনের জন্য আবেদন করা হলেও একই বছরের ২ ফেব্রুয়ারি কমিশন নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়।

এরপর নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ২০২৫ সালেই এ বিষয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার হাইকোর্ট রায় দিয়ে নির্বাচন কমিশনকে তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন।

এই রায়ের ফলে দলটির নিবন্ধনসংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার একটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি হলো। এখন আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here