Home সারাদেশ যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
6
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে ভেসে যাওয়া এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মশরহাটী এলাকায় ভৈরব নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যপুর এলাকায় ভৈরব নদে একটি মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ মরদেহের সন্ধানে অভিযান শুরু করে।

দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মশরহাটী এলাকার ভৈরব সেতুর পাশের নদীতে মরদেহটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল ৩টার দিকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় তা পচে গেছে। নিহত ব্যক্তির পরনে ছিল একটি জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিত সেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here