Home সর্বশেষ সংবাদ পাবনায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে হট্টগোল, পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত-বিএনপির

পাবনায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে হট্টগোল, পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত-বিএনপির

0
7
পাবনায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে হট্টগোল, পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত-বিএনপির

পাবনায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে হট্টগোল, পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত ও বিএনপির

বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক

পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজের ইমামতি নিয়ে উত্তেজনা, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শুরুর আগে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সেখানে জুমার নামাজ পড়ানোর জন্য গেলে উপস্থিত কিছু মুসল্লি আপত্তি জানান। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বাধা দিয়েছেন এবং তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে বিএনপির দাবি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মসজিদে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তারা অভিযোগ করেন, মসজিদের নির্ধারিত কার্যক্রমে হস্তক্ষেপ করায় স্থানীয় মুসল্লিরা আপত্তি জানান এবং পরে উত্তেজনার সৃষ্টি হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, তিনি স্থানীয়দের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন এবং পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর বাধা সৃষ্টি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মসজিদের ভেতরে কথা কাটাকাটি ও সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও মারাত্মক সংঘর্ষ বা আহত হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here