Home রাজনীতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

0
26
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-কে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তার পদত্যাগপত্রে অসুস্থতার কারণ উল্লেখ করা হলেও সেখানে এমন কিছু বর্ণনা যুক্ত করা হয়েছে, যা তার জন্য একটি ‘সেফ এক্সিট’ তৈরির চেষ্টা বলে মনে হয়। কিন্তু তার জন্য কোনো নিরাপদ প্রস্থানের সুযোগ থাকা উচিত নয়।”

তিনি আরও বলেন, সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসবের সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।

এনসিপির সদস্য সচিবের দাবি, “সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফ্যাসিবাদের দোসর যদি বিচারের আওতায় না আসেন, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো মানুষের প্রতি ন্যায়বিচার অপূর্ণ থেকে যাবে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পদে থাকার কারণে এতদিন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনগত দায়মুক্তি নেই। তাই অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া উচিত।

এ বিষয়ে সরকার বা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here