Home জাতীয় জুলাই বিপ্লব এখনও চলমান, বঙ্গভবন খালি হয়েছে: মাহমুদুর রহমান

জুলাই বিপ্লব এখনও চলমান, বঙ্গভবন খালি হয়েছে: মাহমুদুর রহমান

0
21
জুলাই বিপ্লব এখনও চলমান, বঙ্গভবন খালি হয়েছে: মাহমুদুর রহমান

জুলাই বিপ্লব এখনও চলমান, বঙ্গভবন খালি হয়েছে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, “জুলাই শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের ইতিহাসে এক মহান অধ্যায়। আজ বঙ্গভবন খালি হয়েছে। ২৪ জুলাই, কিন্তু ৩৬শে জুলাই এখনও শেষ হয়নি। জুলাই বিপ্লব চলমান।”

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় জাদুঘরে শিল্পী মুফাচ্ছির আহমদ ফয়েজী-এর একক ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন (চুপ্পু)-এর পদত্যাগকে তিনি জুলাইয়ের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও আন্দোলন চলছে।

তিনি বলেন, “জুলাইকে আমরা ভুলব না, ভুলতে দেবও না।”

বক্তব্যে তিনি বলেন, জুলাই গণআন্দোলনের সময় তরুণরা “কালি-কলম দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে” এবং আন্দোলনের গ্রাফিতি ও স্লোগান জনমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং সাহিত্য, নাটক, সিনেমা, চিত্রকলা ও অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে মাহমুদুর রহমান ক্যালিগ্রাফি শিল্পের প্রশংসা করে বলেন, শিল্পী মুফাচ্ছির আহমদ ফয়েজী তাঁর শিল্পকর্মে ১৭৫৭ সালে স্বাধীনতা হারানো থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্যালিগ্রাফি চর্চাকে আরও সমৃদ্ধ করতে হবে এবং দেশের ইতিহাস ও মুসলিম ঐতিহ্য নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে মাহমুদুর রহমান জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য: প্রতিবেদনে উল্লেখিত বক্তব্যগুলো মাহমুদুর রহমানের ব্যক্তিগত মন্তব্য ও মতামত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here