বিডি ভিউজ বাংলা নিউজ ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন (চুপ্পু)।
শুক্রবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্যগত কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “পদত্যাগ করলাম। ভীষণ অসুস্থ। দোয়া কইরো।”
রাষ্ট্রপতির পদত্যাগের ফলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।












