রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকার বর্তমান ৯৮টি সচল বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটারসহ প্রায় ৬০টি রুটে আনার পরিকল্পনা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। একই সঙ্গে ‘এক রুটে এক অপারেটর’ নীতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে একই রুটে একাধিক বাস কোম্পানির প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা কমে।
নতুন পরিকল্পনায়—
✅ এক রুটে থাকবে একটি অপারেটর
✅ ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস সড়ক থেকে সরানো হবে
✅ অবৈধ ও অকার্যকর বাস রুট বাতিল করা হবে
✅ শহরের বাইরে নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণের সুপারিশ করা হয়েছে
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট, যাত্রী ভোগান্তি এবং বাসের অরাজকতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক












