Home সর্বশেষ সংবাদ ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ বিমান হামলা, নিহত ৮: সেন্টকম

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ বিমান হামলা, নিহত ৮: সেন্টকম

0
32
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ বিমান হামলা, নিহত ৮: সেন্টকম

✍️ আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এ হামলায় সংশ্লিষ্ট গোষ্ঠীর আট সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত ৭২ ঘণ্টায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নির্দেশিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাবে পূর্ব ইরাকের বিভিন্ন স্থানে অস্ত্রভাণ্ডার ও রসদসংক্রান্ত স্থাপনায় এই যৌথ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি-নির্দেশিত ড্রোন হামলাগুলো ছিল ‘অযৌক্তিক’ এবং সেগুলো কোনো লক্ষ্য অর্জনে সফল হয়নি বলে তাদের দাবি।

সেন্টকম আরও দাবি করেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৬০০টিরও বেশি হামলার চেষ্টা চালিয়েছে। এসব হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে সেন্টকমের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান বা সংশ্লিষ্ট ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here