Home জাতীয় আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আলামত নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আলামত নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

0
23
আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আলামত নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতিসহ প্রসিকিউশন টিম রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার পর তারা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বিচারপতিদের সরাসরি ওই নির্যাতনকক্ষ দেখানো হয়েছে এবং এটি বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হবে।

চিফ প্রসিকিউটর বলেন, “যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও দাবি করেন, তদন্তে উঠে এসেছে যে, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে উত্তরার আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল।

পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ প্রতিবেদনে চিফ প্রসিকিউটরের বক্তব্য ও তদন্তে উঠে আসা দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থাপিত তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে বিচারিক প্রক্রিয়া চলমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here