ন্যাশনাল নিউজ ডেস্ক|বিডি ভিউজ বাংলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)। এর আগে শুক্রবার রাতে উপজেলার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাণিজ্য করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
- মামুনী আক্তার (২৪)
- রাকিবুল হাসান রাকিব (৩০)
- রেজেনা খাতুন সাথী (২৮)
- মামুন অর রশিদ (৩০)
পুলিশ জানায়, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র












