Home জাতীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

0
8
প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় তিনি জাদুঘরটির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি আরও জানান, আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আন্দোলনের প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here