Home জাতীয় আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

0
5
আবু সাঈদের ছবি ছাড়া কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনো ডকুমেন্টারি বলা যায় না। তিনি বলেন, বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের কোনো ছবি না থাকা অত্যন্ত দুঃখজনক।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি এবং এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করার জন্য প্রয়োজনে আরও একবার লড়াই করবো।”

অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা কাম্য নয়।”

জাতীয় অনুষ্ঠানে হট্টগোলের ঘটনাকে দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, এমন পরিবেশ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাদের যদি অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “এই সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here