Home অর্থনীতি ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, ২ কোটি আমানতকারী ক্ষতিগ্রস্ত: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, ২ কোটি আমানতকারী ক্ষতিগ্রস্ত: বাংলাদেশ ব্যাংক গভর্নর

0
8
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট, ২ কোটি আমানতকারী ক্ষতিগ্রস্ত: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ন্যাশনাল নিউজ ডেস্ক
বিডি ভিউজ বাংলা

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ অর্থ লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এর ফলে প্রায় ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত ‘বাংলা কিউআর’ বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন গভর্নর।

মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতের বড় একটি অংশের অর্থ অনিয়মের মাধ্যমে বের হয়ে গেছে। তিনি বলেন, “যেটাকে আমরা খেলাপি বলছি, এটা আসলে খেলাপি নয়—চুরি।”

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ব্যাংকিং খাত স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তবে খাতটি পুনর্গঠনে কাজ চলছে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খেলাপি ঋণ ৩৬ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ, যা এই খাতের জন্য বড় ধরনের ঝুঁকির সংকেত।

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ছয় মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ দেওয়া হবে। এরপর ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইন প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, আগামী সংসদ অধিবেশনে এই দুটি আইন পাস হতে পারে।

তৈরি হবে ৫ হাজার নতুন উদ্যোক্তা

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সহায়তার বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও জানান গভর্নর।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। তাদের বয়স হবে ২৮ বছরের নিচে

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here