Home সারাদেশ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জে জামায়াত নেতা নুরুল ইসলাম সজল বহিষ্কার

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জে জামায়াত নেতা নুরুল ইসলাম সজল বহিষ্কার

0
8
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হবিগঞ্জে জামায়াত নেতা নুরুল ইসলাম সজল বহিষ্কার

ন্যাশনাল নিউজ ডেস্কবিডি ভিউজ বাংলা: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াত এ সিদ্ধান্ত কার্যকর করে। নুরুল ইসলাম সজল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে জারুলিয়া এলাকার পাশের গজারিয়া গ্রামে একটি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন নুরুল ইসলাম সজল। পরে বিষয়টি জানাজানি হলে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় বিষয়টি প্রাথমিকভাবে সমাধানের চেষ্টা করা হয়।

ঘটনার পর স্থানীয় জামায়াত নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাকে ইউনিয়ন সভাপতির পদসহ দলীয় সব দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে নুরুল ইসলাম সজলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দ্রষ্টব্য: বহিষ্কারের সিদ্ধান্তটি দলীয় ও স্থানীয় সূত্রের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। অভিযোগের বিষয়ে চূড়ান্ত আইনি বা বিচারিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here