Home আন্তর্জাতিক সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই

0
6
সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই

বিডি ভিউজ বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিন দেশের প্রতিনিধিরা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করাই হবে এই চুক্তির মূল লক্ষ্য।

চুক্তি স্বাক্ষরের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ উদ্যোগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে। তবে প্রতিটি দেশ কী ধরনের সামরিক প্রতিশ্রুতি বা দায়িত্ব নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রয়টার্সকে তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার একটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষার প্রয়োজনে তিন দেশের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার এতে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। ভবিষ্যতে আঞ্চলিক অন্যান্য দেশ চাইলে এতে যোগ দিতে পারবে। একই সঙ্গে এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিকল্পও নয়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান—তিন দেশই যুক্তরাষ্ট্রের মিত্র এবং সুন্নি-প্রধান রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করা হলো।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই চুক্তিকে দেখা হচ্ছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here