Home লাইফ স্টাইল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন আটক

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন আটক

0
5
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন আটক

বিনোদন | নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় চলচ্চিত্রের খলনায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, সিআইডিতে এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।

সালমান শাহ হত্যা মামলাটি দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর মামলা হিসেবে পরিচিত। নতুন করে ডন হককে আটকের ঘটনায় মামলাটির তদন্ত ও পরবর্তী কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আটকের কারণ, মামলায় তার ভূমিকা এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here