Home আন্তর্জাতিক কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

0
31
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত এবং ১ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। চলতি শতকে দেশটিতে আঘাত হানা অন্যতম শক্তিশালী এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায় ভূপৃষ্ঠের ১০৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। পরে অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়, যার কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও পানামাতেও পৌঁছায়।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ক্যালিতে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং ৩৮০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা একসঙ্গে কাজ করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রোদিসারালদা অঞ্চলে ৪০ জন, ভালে দেল কাউকায় ২৭ জন এবং চোকোতে ১২ জন নিহত হয়েছেন। পেরেইরা বিমানবন্দরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিজালেসের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের মিনারও ভেঙে পড়েছে।

দেশটির নতুন প্রেসিডেন্ট আবোলার্দো দে লা এসপ্রিয়েয়া জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ১৫ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া এল সালভাদর, মেক্সিকো, চিলি, ইসরায়েল, ইকুয়েডর ও ফ্রান্সও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here