Home অর্থনীতি জ্বালানি সমস্যার সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

জ্বালানি সমস্যার সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

0
34
জ্বালানি সমস্যার সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পুরোপুরি সমাধান হতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

রোববার (১৬ আগস্ট) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ছয় মাস কিংবা এক বছরে জ্বালানি সমস্যার সমাধান সম্ভব নয়। ন্যূনতম দুই বছর সময় লাগবে। এর অন্যতম কারণ হিসেবে তিনি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে দেড় থেকে দুই বছর সময় লাগার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না।” সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য পদক্ষেপগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।

দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি উল্লেখ করে আমির খসরু বলেন, এখন নতুন করে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়েও কাজ চলছে।

কোন ধরনের জ্বালানি কত পরিমাণ প্রয়োজন হবে, তা নির্ধারণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এতে দেশের জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অর্থমন্ত্রী আরও বলেন, আগামী দুই বছর দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে ব্যবসায়ীরা দেশের জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগ বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 সূত্র: প্রথম আলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here