Home আন্তর্জাতিক ইরানকে সহায়তা করলে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে সহায়তা করলে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

0
5
ইরানকে সহায়তা করলে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
আপডেট: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার

ইরানকে সহায়তা কিংবা দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা’ শুরু করছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং কোনো দেশের নামও উল্লেখ করেননি।

তিনি সতর্ক করে বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দিলে তাদের যুক্তরাষ্ট্রের ‘কঠোর’ শাস্তির মুখে পড়তে হবে।

ইরানকে বিচ্ছিন্ন করতে চাপ

ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত প্রায় ছয় মাসে গড়িয়েছে। কূটনৈতিক সমাধানের কোনো তাৎক্ষণিক পথও স্পষ্ট নয়। একই সময়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

রাশিয়ার বিরুদ্ধে ইরানকে সামরিক সহায়তা ও ড্রোন প্রযুক্তি দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে চীন ইরানের তেল কিনে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি

ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর প্রধান শর্ত হলো—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here