Home আন্তর্জাতিক ইইউর নিষেধাজ্ঞা সমর্থনকে ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতা’ বলল ইরান

ইইউর নিষেধাজ্ঞা সমর্থনকে ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতা’ বলল ইরান

0
7
ইইউর নিষেধাজ্ঞা সমর্থনকে ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতা’ বলল ইরান

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সমর্থন করায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অক্ষমতার’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ মন্তব্য করেন।

ইসমাইল বাঘেই অভিযোগ করেন, ইইউ মার্কিন চাপের কাছে নিজেদের সার্বভৌমত্ব, আইন ও নীতি-নৈতিকতা বিসর্জন দিচ্ছে। তেহরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইইউর সমর্থন আন্তর্জাতিক আইন ও সংস্থাটির নিজস্ব নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেন তিনি।

ইরানি মুখপাত্র বলেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞাকে সমর্থন করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বাঘেই আরও বলেন, ইইউ একদিকে উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে সমর্থন করবে—এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না।

ইরানের এ বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাশাপাশি ইরান-ইইউ সম্পর্কেও নতুন করে কূটনৈতিক উত্তেজনা প্রকাশ্যে এসেছে।

সূত্র: মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here