Home জাতীয় প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

0
4
প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, সফরের সিদ্ধান্ত পুরোপুরি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘তিনি অনেক বুদ্ধিমান মানুষ, জনগণের নেতা। সুতরাং আমি মনে করি, এটি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া উচিত।’

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণকেন্দ্রিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে যা করা প্রয়োজন, তা করার ক্ষেত্রে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই।’

তিনি আরও বলেন, আলোচনা বহমান নদীর মতো। গঙ্গা-পদ্মার উদাহরণ টেনে তিনি বলেন, নদীর প্রবাহের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনাও অব্যাহত থাকবে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি আশাবাদী, কনফিডেন্ট। এটাই হচ্ছে প্রসেস অব ডেমোক্রেসি, আর এই প্রসেসটা চিরকাল চলতেই থাকবে।’

এ সময় তিনি জানান, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here