Home আন্তর্জাতিক গুগলের ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়ের অভিযোগ,...

গুগলের ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়ের অভিযোগ, তদন্ত শুরু

0
5
গুগলের ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়ের অভিযোগ, তদন্ত শুরু

গুগলের ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড়ের অভিযোগ, তদন্ত শুরু

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৫ অক্টোবর ২০২৬
আপডেটের তারিখ: ৫ অক্টোবর ২০২৬

ফিনল্যান্ডে গুগলের ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পকে ঘিরে পরিবেশগত বিতর্ক তৈরি হয়েছে। দেশটির মুহোস এলাকায় ৩০০ হেক্টরের বেশি বনভূমি পরিষ্কার করার অভিযোগ উঠেছে, যা আয়তনে প্রায় ৪২০টি ফুটবল মাঠের সমান। প্রকল্পের কাজ পরিবেশগত ও আইনগত নিয়ম মেনে হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিনল্যান্ডের লাইসেন্সিং অ্যান্ড সুপারভিশন এজেন্সি (LVV) জানিয়েছে, মুহোস ও কাইয়ানি এলাকায় গুগলের ডেটা সেন্টার প্রকল্পে বন উজাড়সহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে গুগল আইন ভঙ্গ করেছে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

পরিবেশবাদী সংগঠন ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন অভিযোগ করেছে, মুহোসের লেপ্পিনিয়েমি এলাকায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বড় পরিসরে বন পরিষ্কার করা হয়েছে। সংগঠনটি প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানিয়েছে।

অন্যদিকে, গুগল অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের মালিকানাধীন জমিতে গাছ কাটার কাজ ফিনল্যান্ডের বন আইনের প্রয়োজনীয়তা মেনেই করা হয়েছে। প্রকল্প এলাকায় বিস্তৃত প্রকৃতি জরিপ পরিচালনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অঞ্চলগুলো সুরক্ষিত রাখা হয়েছে বলেও জানিয়েছে গুগল।

এর আগে গুগল ফিনল্যান্ডে আগামী দুই বছরে প্রায় ১৩ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এই বিনিয়োগের আওতায় মুহোস, কাইয়ানি ও ভায়ালা এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণ এবং হামিনায় বিদ্যমান স্থাপনার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদসূত্র

AFP, Yle, Helsinki Times, Reuters

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here