ন্যাশনাল ডেস্ক, বিডি ভিউজ বাংলা | ১৯ জুলাই, ২০২৬
দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক (ইভি) বাস চালুর মহাপরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মেট্রোর বিকল্প হিসেবে মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করতেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই ইভি বাস বহর গড়ে তোলা হচ্ছে।
যেভাবে যুক্ত হচ্ছে ১৪০০ বাস: সরকার একাধিক প্রকল্পের মাধ্যমে এই বাসগুলো যুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। এর মধ্যে ৫০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রস্তাব অর্থায়নের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সহায়তায় ৩০০টি এবং বিশ্বব্যাংকের সহায়তায় আরও ৪০০টি বৈদ্যুতিক বাস কেনার প্রকল্প প্রক্রিয়াধীন। নারী যাত্রীদের যাতায়াত আরামদায়ক করতে এই বহরে ১০০টিরও বেশি বিশেষ বাস থাকবে। আগামী










