Home সর্বশেষ সংবাদ ১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের আইআরজিসির

১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের আইআরজিসির

0
32
১৫ দিনে ২০০ মার্কিন সেনা হত্যার দাবি ইরানের আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে তাদের পরিচালিত হামলায় ২০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানান, ‘নাসর-২’ (Operation Nasr 2) অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তার দাবি, এসব হামলায় ২০০-এর বেশি মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

এছাড়া আইআরজিসির দাবি, হামলায় ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, রাডার ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এখন পর্যন্ত ২০০ মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্যেও হতাহতের সংখ্যা ইরানের দাবির সঙ্গে মিল পাওয়া যায়নি।

চলমান সংঘাতকে কেন্দ্র করে উভয় পক্ষই নিয়মিত সামরিক সাফল্য ও ক্ষয়ক্ষতির বিভিন্ন দাবি প্রকাশ করছে। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here