সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সংঘটিত এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন,
“সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
এনসিপির দাবি, হামলায় তাদের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, বিএনপির পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
📌 সূত্র: সারজিস আলমের ভেরিফায়েড ফেসবুক পোস্ট











