Home সর্বশেষ সংবাদ যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ‘শক্তিশালী জবাব’ দেবে ইরান, আরব দেশগুলোকেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ‘শক্তিশালী জবাব’ দেবে ইরান, আরব দেশগুলোকেও সতর্কবার্তা

0
21
যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ‘শক্তিশালী জবাব’ দেবে ইরান, আরব দেশগুলোকেও সতর্কবার্তা

বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আলোচনায় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালালে তেহরান ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ অংশ নিলে তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।

এর পর থেকেই তেহরান ধারাবাহিকভাবে কঠোর সতর্কবার্তা দিয়ে আসছে। ইরানের দাবি, দেশটির জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরূপ জ্বালানি অবকাঠামোও পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

📌 সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here