Home সর্বশেষ সংবাদ আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর গোডাউনে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর গোডাউনে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

0
6
আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর গোডাউনে ভয়াবহ আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি)-এর একটি সিগারেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকোর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।

তিনি জানান, গোডাউনে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here