Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

0
5
ইরানের বিরুদ্ধে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের বিরুদ্ধে অবিলম্বে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম আক্সিওসের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প জানিয়েছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র আপাতত কিছুটা ধীরে ও সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহেও ইরানকে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

আক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি না হওয়ায় ট্রাম্প আপাতত অসন্তোষ প্রকাশ করেননি। গত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, আগে মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে ইরান।

এদিকে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা এবং জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আংশিক আলোচনা করছে। একই সঙ্গে দেশটির ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় মার্কিন ভোক্তারা চলমান যুদ্ধের প্রভাব তুলনামূলকভাবে কম অনুভব করছেন বলেও দাবি করেছেন ট্রাম্প।

পুরো পরিস্থিতিকে দাবার চালের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শেষ পর্যন্ত সবকিছুর একটি সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here