Home আন্তর্জাতিক ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর ক্রিস মারফি

ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর ক্রিস মারফি

0
4
ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন: মার্কিন সিনেটর ক্রিস মারফি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং ইরান শক্তিশালী হয়ে উঠছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মারফি বলেন, যুদ্ধ দ্রুত শেষ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রয়োজন হলে একটি ‘খারাপ চুক্তিকেও’ তিনি সমর্থন করবেন। তার মতে, আলোচনা স্থবির থাকায় কৌশলগত এই জলপথ পুনরায় চালু করার খরচ ক্রমেই বাড়ছে।

মারফি বলেন, যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের দুর্বলতা তত বাড়বে এবং সাধারণ মার্কিন নাগরিকদের ওপরও এর অর্থনৈতিক চাপ বাড়বে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষকে আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিরোধিতা করার কথাও জানিয়েছেন এই মার্কিন সিনেটর। তবে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করতে অর্থায়নের পক্ষে থাকবেন বলে জানান তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চলছে। তবে ওয়াশিংটন তেহরানের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here