Home রাজনীতি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0
6
বিএনপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here