Home আন্তর্জাতিক হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন

0
8
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন

হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন

আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেটের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় আটজন মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ তিনটি মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর ওই জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং মাথায় আঘাতের কারণে আট মার্কিন সেনা কনকাশনে আক্রান্ত হন। তবে তাদের আঘাত গুরুতর ছিল না এবং চিকিৎসা নেওয়ার পর তারা দ্রুত দায়িত্বে ফিরে যান।

আহত মেরিন সেনারা মার্কিন নৌবাহিনীর নিয়মিত কোনো যুদ্ধজাহাজে অবস্থান করছিলেন না। তবে তারা যে ধরনের নৌযানে ছিলেন, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত জানাননি।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনা এবং এতে মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য এতদিন প্রকাশ্যে জানায়নি পেন্টাগন।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহত হওয়ার প্রকৃত তথ্য গোপন বা কম করে দেখানো হচ্ছে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে।

গত শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে নিহত অন্তত চারজন মার্কিন সেনার তথ্য পেন্টাগনের আনুষ্ঠানিক হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এ ছাড়া আহত সেনাদের আঘাতের মাত্রা কম করে দেখানোর অভিযোগও উঠেছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন সেনা জানান, কুয়েতে জরুরি অস্ত্রোপচার এবং বোমার স্প্লিন্টারে গুরুতর জখম হওয়ার পরও সেনাবাহিনীর এক কর্মকর্তা তার স্ত্রীকে ওই আঘাতকে ‘সামান্য’ হিসেবে জানিয়েছিলেন।

তবে মার্কিন সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে। সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে তারা জানিয়েছে, ‘মারাত্মক আহত নয়’ বা ‘যুদ্ধাহত’-এর মতো সামরিক পরিভাষার নির্দিষ্ট দাপ্তরিক সংজ্ঞা রয়েছে এবং সেগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনাদের যথাযথ চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আঘাতের মাত্রা কমিয়ে দেখানোর অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

সূত্র: NBC News, The Washington Post ও CBS News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here