Home আন্তর্জাতিক মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু

0
5
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ আপডেটের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। চীন, রাশিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের সঙ্গে ইরানের বিমান যোগাযোগ এখনো চালু রয়েছে।

ইরান এয়ার প্রতিদিন ইস্তাম্বুলে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া আর্মেনিয়া, আফগানিস্তান, বেলারুশ ও মালয়েশিয়ার সঙ্গে বিমান যোগাযোগও এখনো অব্যাহত রয়েছে।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গত রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন করেছে অথবা সেখানে অবতরণ করেছে।

তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দুই দিনে বিমানবন্দরটিতে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি ফ্লাইট চলাচল করেছিল। ফলে নিষেধাজ্ঞা কার্যকরের পর ফ্লাইট চলাচলে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here