Home সর্বশেষ সংবাদ ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

পাঁচ ঘণ্টার অভিযানে একাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি সেন্টকমের; মধ্যপ্রাচ্যে মোতায়েন ৫০ হাজারের বেশি মার্কিন সেনা

0
26
ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ এই সামরিক অভিযান প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। এ সময় বুশেহর, চাবাহার, জাস্ক, কোনোরাক, আবু মুসা এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতাকে লক্ষ্য করে নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করা হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এদিকে, হামলার ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here