Home অন্যান্য শিক্ষা ‘আবহাওয়া ভালো থাকবে বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছে’—শিক্ষামন্ত্রী

‘আবহাওয়া ভালো থাকবে বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছে’—শিক্ষামন্ত্রী

0
36
‘আবহাওয়া ভালো থাকবে বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছে’—শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই চলমান এইচএসসি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাই বলেছেন আবহাওয়া ভালো থাকবে। সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।”

মন্ত্রী জানান, ৬৪ জেলার এসপি, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার কারণে পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়। পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওই দুই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি দাবি করেন, প্রশ্নপত্র প্রস্তুতের কাজ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই সম্পন্ন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here