Home সারাদেশ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

মাইকিং করে দুই গ্রামের মানুষকে জড়ো করা হয়; ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত।

0
7

স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল হক মুন্সী বলেন, প্রাথমিকভাবে ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here