Home আন্তর্জাতিক ‘হরমুজের প্রকৃত প্রহরী ইরানই, ছিল-আছে-থাকবে’—পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

‘হরমুজের প্রকৃত প্রহরী ইরানই, ছিল-আছে-থাকবে’—পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পকে কড়া জবাব ইরানের

0
33
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিনিময়ে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরান বলেছে, হরমুজ প্রণালির প্রকৃত রক্ষক ইরানই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দীর্ঘদিন ধরে ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তাই নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো মাশুল নেওয়া হলে তা ন্যায্য হওয়া উচিত।

ট্রাম্পের ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে আরাগচি বলেন, এই হার ‘অতিরিক্ত’, তবে তেহরান এ ধরনের বিষয়ে ন্যায্য আচরণ করবে।

এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ব্যয়ের কথা উল্লেখ করে এই পথ ব্যবহারকারী কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায়ের পরিকল্পনার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here