Home আন্তর্জাতিক ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে মার্কিন বিমান হামলা

ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে মার্কিন বিমান হামলা

খোজস্থান প্রদেশের আবাদান ও মাহশহর শহর লক্ষ্য করে হামলার দাবি; তথ্য নিশ্চিত করেছে ইরনা

0
31
ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

চলমান সংঘাতের মধ্যে ইরানের ইরাক ও কুয়েত সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা

মঙ্গলবার (১৪ জুলাই) খোজস্থান প্রদেশের আবাদানমাহশহর শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খোজস্থান প্রদেশের ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে ইরনা এ তথ্য জানায়।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে আবাদানে এবং পাঁচ মিনিট পর মাহশহরে দ্বিতীয় হামলা চালানো হয়।

আবাদান শহরে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন তেল শোধনাগার অবস্থিত। সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন বিমান হামলার খবর সামনে এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here